,

ডিম-মুরগির মতো সবজির দামেও আগুন

রাজধানীর কাঁচাবাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। বৈরী আবহাওয়ার কারণে সরবরাহ কমে যাওয়ার অজুহাতে ডিম, মুরগি এবং বেশিরভাগ সবজির দাম বেড়ে গেছে, ফলে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। শুক্রবার (০১ মে) ছুটির দিন হলেও সকালবেলার বৃষ্টির কারণে বাজারে ক্রেতার উপস্থিতি ছিল তুলনামূলক কম। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়ে। ক্রেতা কম থাকলেও দামে কোনো স্বস্তি আসেনি;…

admin Avatar

by

1 minute

Read Time

ডিম-মুরগির মতো সবজির দামেও আগুন

রাজধানীর কাঁচাবাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। বৈরী আবহাওয়ার কারণে সরবরাহ কমে যাওয়ার অজুহাতে ডিম, মুরগি এবং বেশিরভাগ সবজির দাম বেড়ে গেছে, ফলে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা।

শুক্রবার (০১ মে) ছুটির দিন হলেও সকালবেলার বৃষ্টির কারণে বাজারে ক্রেতার উপস্থিতি ছিল তুলনামূলক কম। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়ে। ক্রেতা কম থাকলেও দামে কোনো স্বস্তি আসেনি; বরং বেশিরভাগ পণ্যের দাম আরও বেড়েছে।

বর্তমানে করলা, বরবটি, বেগুন, ঝিঙ্গা, ধুন্দল ও কাকরোলের মতো সবজি প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে, যা কয়েক দিন আগের তুলনায় কেজিতে প্রায় ২০ টাকা বেশি। বিক্রেতাদের দাবি, বৈরী আবহাওয়া ও সরবরাহ সংকটের কারণেই এই মূল্যবৃদ্ধি। তবে ক্রেতারা এ যুক্তি মানতে নারাজ। তাদের অভিযোগ, বাজার ব্যবস্থাপনার দুর্বলতার কারণেই দাম নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না।

অন্যদিকে, দাম বাড়ার পর বাজারে সয়াবিন তেলের সরবরাহ কিছুটা বেড়েছে। বর্তমানে প্রতি লিটার সয়াবিন তেল ১৯৯ টাকা এবং ৫ লিটারের বোতল ৯৭৫ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে ডিমের দামও বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে ডজনপ্রতি ১০ টাকা বেড়ে এখন ১৩০ থেকে ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি প্রতি কেজি ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে।

রাসিব মোস্তফা নামে এক ক্রেতা বলেন, “এক ডজন ডিম ১৩০ টাকা দিয়ে কিনলাম, যা কয়েকদিন আগেও ১২০ টাকায় পাওয়া যেত।”

সব মিলিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতিতে নগরবাসীর দৈনন্দিন খরচ বেড়ে গেছে। বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তারা।

About the Author

About Next Update tv

About Next Update tv

Update News All Time

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports