প্রশাসন বলল শনাক্ত করা যায়নি, অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল

‘জুলাই আন্দোলনের গ্রাফিতিতে ছাত্র মুছে গুপ্ত লেখা নিয়ে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ঘটে চট্টগ্রাম সরকারি সিটি কলেজে । এসময় কয়েকজনকে ধারালো রামদা , কিরিচ হাতে দেখা গেছে। শিবিরের মিছিলের দিকে দৌঁড়ে যেতে দেখা যায় তাদেরকে ।  উভয়পক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শিবিরের অভিযোগ ছাত্রশিবির…

admin Avatar

by

1 minute

Read Time

প্রশাসন বলল শনাক্ত করা যায়নি, অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল

‘জুলাই আন্দোলনের গ্রাফিতিতে ছাত্র মুছে গুপ্ত লেখা নিয়ে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ঘটে চট্টগ্রাম সরকারি সিটি কলেজে । এসময় কয়েকজনকে ধারালো রামদা , কিরিচ হাতে দেখা গেছে। শিবিরের মিছিলের দিকে দৌঁড়ে যেতে দেখা যায় তাদেরকে ।  উভয়পক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শিবিরের অভিযোগ ছাত্রশিবির কর্মীর পায়ের গোড়ালি কেটে নেওয়ার। সকাল মঙ্গলবার  থেকে ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলতে থাকে, যা বেলা ১২টার দিকে সংঘর্ষে রূপ নেয়। ধাওয়া–পাল্টা ধাওয়া ও উত্তেজনাকর পরিস্থিতিতে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘণ্টাব্যাপী  । পুলিশ ও কলেজ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও ছাত্রশিবিরের বিক্ষোভের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটে।

কয়েকজন তরুণকে সংঘর্ষের সময়  ধারালো দেশীয় অস্ত্র কিরিস ও রামদা হাতে দৌঁড়াতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। ভিডিও ফুটেজে দেখা যায়, তাদের মুখ মাস্কে ঢাকা, আংশিকভাবে কাপড় আর কেউ কেউ হেলমেট পরা অবস্থায় ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এসব ব্যক্তি সংঘর্ষের এক পর্যায়ে দ্রুত গতিতে ক্যাম্পাসে অপর পক্ষের দিকে অগ্রসর হচ্ছে।

ভিডিওতে দেখা যায় তারা সরাসরি সংঘর্ষে অংশ নিতে অস্ত্র হাতে দৌঁড়াচ্ছে। তবে তারা কোন সংগঠনের সঙ্গে সরাসরি যুক্ত, তা ভিডিও দেখে নিশ্চিতভাবে শনাক্ত করা যায়নি বলে প্রশাসন জানিয়েছে।

About the Author

About Next Update tv

About Next Update tv

Update News All Time

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports