এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা করছে সরকার

অ্যাকাডেমিক ক্যালেন্ডারে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। নতুন পরিকল্পনা অনুযায়ী, এই দুই গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা বছরের শেষ মাস ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী জানান, ডিসেম্বরের মধ্যেই এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ করে দ্রুত ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নতুন কারিকুলাম…

admin Avatar

by

1 minute

Read Time

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা করছে সরকার

অ্যাকাডেমিক ক্যালেন্ডারে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। নতুন পরিকল্পনা অনুযায়ী, এই দুই গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা বছরের শেষ মাস ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে।

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী জানান, ডিসেম্বরের মধ্যেই এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ করে দ্রুত ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নতুন কারিকুলাম সম্পর্কে তিনি বলেন, যদি ডিসেম্বরের মধ্যে পরীক্ষা সম্পন্ন করা যায়, তাহলে সিলেবাস, ক্লাস টেস্ট এবং বোর্ড পরীক্ষাসহ সব কার্যক্রম একই শিক্ষাবর্ষের মধ্যেই শেষ করা সম্ভব হবে। এর ফলে শিক্ষার্থীরা জানুয়ারিতেই উচ্চমাধ্যমিকে ভর্তি হতে পারবে এবং নির্ধারিত দুই বছরের মধ্যেই তাদের পড়াশোনা সম্পন্ন হবে।

মন্ত্রী আরও জানান, ডিসেম্বরকে অ্যাকাডেমিক ক্যালেন্ডারের শেষ মাস হিসেবে নির্ধারণ করা হবে, এবং এ সময়েই সব বোর্ড পরীক্ষা নেওয়া ও দ্রুত ফল প্রকাশের ব্যবস্থা করতে হবে। ফল প্রকাশের পরপরই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে, ফলে সেশন জটের সমস্যা অনেকটাই কমে আসবে।

তার মতে, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে শিক্ষার্থীরা ১৬ বছর বয়সে এসএসসি এবং ১৮ বছর বয়সে এইচএসসি পাস করতে পারবে, এবং কোনো সেশন জট ছাড়াই উচ্চশিক্ষায় এগিয়ে যেতে পারবে।

নতুন কারিকুলাম কার্যকর করার সময় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ নিয়ে কাজ চলছে এবং সম্ভব হলে ২০২৭ সাল থেকেই এটি চালু করা হবে।

তিনি আরও বলেন, ভবিষ্যৎ বছরের হিসাবের আগে এখনই সুস্পষ্ট পরিকল্পনা গ্রহণ জরুরি। সরকারের লক্ষ্য হলো ডিসেম্বরেই শিক্ষাবর্ষ শেষ করা এবং সেই অনুযায়ী সব কার্যক্রম সম্পন্ন করা।

About the Author

About Next Update tv

About Next Update tv

Update News All Time

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports