পশ্চিমবঙ্গ ও আসামে এগিয়ে রয়েছে বিজেপি

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের চলমান ভোট গণনার প্রবণতায় দেখা যাচ্ছে, বিজেপি উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে আছে। প্রাথমিক হিসেবে বিজেপি ১৬৮টি আসনে এগিয়ে, আর তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ১১৩টি আসনে। অন্যদিকে, আসামেও বিজেপি এগিয়ে আছে ৯৪টি আসনে, যেখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ২৪টি আসনে। সোমবার সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়। গত ২৩ ও ২৯ এপ্রিল…

admin Avatar

by

1 minute

Read Time

পশ্চিমবঙ্গ ও আসামে এগিয়ে রয়েছে বিজেপি

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের চলমান ভোট গণনার প্রবণতায় দেখা যাচ্ছে, বিজেপি উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে আছে।

প্রাথমিক হিসেবে বিজেপি ১৬৮টি আসনে এগিয়ে, আর তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ১১৩টি আসনে।

অন্যদিকে, আসামেও বিজেপি এগিয়ে আছে ৯৪টি আসনে, যেখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ২৪টি আসনে

সোমবার সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়। গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করায় বর্তমানে ২৯৩টি আসনের ভোট গণনা চলছে। কলকাতাসহ ২৩টি জেলায় স্থাপিত ৭৭টি কেন্দ্রে একযোগে এই গণনা কার্যক্রম শুরু হয়েছে।

প্রথমে পোস্টাল ব্যালটের ভোট গণনা করা হচ্ছে, এরপর ধাপে ধাপে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এ দেওয়া ভোট গণনা করা হবে।

About the Author

About Next Update tv

About Next Update tv

Update News All Time

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports