পুলিশের জন্য ওভারটাইম ভাতা ও আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের

দেশে পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে পুলিশ সদস্যদের জন্য ওভারটাইম ভাতা চালুর চিন্তা করছে সরকার। অতিরিক্ত কর্মঘণ্টায় দায়িত্ব পালনকারী সদস্যদের বিশেষ নীতিমালার আওতায় এ ভাতা দেওয়া হতে পারে। কনস্টেবল থেকে পরিদর্শক পদমর্যাদার সদস্যরা এ সুবিধার আওতায় আসতে পারেন। একই সঙ্গে পুলিশের জন্য আধুনিক হাসপাতাল নির্মাণ ও বিদ্যমান চিকিৎসাসেবার উন্নয়নের কথাও জানিয়েছে সরকার। রোববার…

admin Avatar

by

1 minute

Read Time

পুলিশের জন্য ওভারটাইম ভাতা ও আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের

দেশে পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে পুলিশ সদস্যদের জন্য ওভারটাইম ভাতা চালুর চিন্তা করছে সরকার। অতিরিক্ত কর্মঘণ্টায় দায়িত্ব পালনকারী সদস্যদের বিশেষ নীতিমালার আওতায় এ ভাতা দেওয়া হতে পারে। কনস্টেবল থেকে পরিদর্শক পদমর্যাদার সদস্যরা এ সুবিধার আওতায় আসতে পারেন। একই সঙ্গে পুলিশের জন্য আধুনিক হাসপাতাল নির্মাণ ও বিদ্যমান চিকিৎসাসেবার উন্নয়নের কথাও জানিয়েছে সরকার।

রোববার (১০ মে) শুরু হওয়া পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায়’ এসব বিষয় উঠে আসে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন। তিনি বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের বর্ণিল প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরে পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কল্যাণ সভায় যোগ দেন।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, অতিরিক্ত দায়িত্ব ও দীর্ঘ কর্মঘণ্টার বিষয়টি বিবেচনায় নিয়ে পুলিশ সদস্যদের জন্য ওভারটাইম ভাতা চালুর পরিকল্পনা করছে সরকার। এতে বাহিনীর মনোবল বাড়বে এবং সেবার মান আরও উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালগুলোতে সুযোগ-সুবিধা বাড়ানো হবে। হাসপাতালগুলোকে আধুনিক ও যুগোপযোগীভাবে গড়ে তোলার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য নতুন উন্নত হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

পুলিশ সদস্যদের আবাসন ও অবকাঠামোগত সমস্যার বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, বিভিন্ন ইউনিটের ভবন ও কার্যালয় নির্মাণ, আবাসন সংকট নিরসন এবং প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ ও অর্থায়নকে সরকার অগ্রাধিকার দিচ্ছে।

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া পুলিশ সপ্তাহ-২০২৬ আগামী ১৩ মে শেষ হবে। সপ্তাহব্যাপী বিভিন্ন কর্ম অধিবেশনে গত বছরের কার্যক্রম পর্যালোচনা এবং আগামী বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে।

About the Author

About Next Update tv

About Next Update tv

Update News All Time

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports