,

ক্রিকেট বোর্ডের নির্বাচন জুনে

বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী জুনে।বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে বিসিবি সভাপতি তামিম ইকবাল প্রেসবক্সে সাংবাদিকদের জানিয়েছেন, বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন হবে জুনের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে ।৭ এপ্রিল বিসিবি পরিচালনা পর্ষদ ভেঙে তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন…

admin Avatar

by

1 minute

Read Time

cricket bord

বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী জুনে।বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে বিসিবি সভাপতি তামিম ইকবাল প্রেসবক্সে সাংবাদিকদের জানিয়েছেন, বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন হবে জুনের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে ।৭ এপ্রিল বিসিবি পরিচালনা পর্ষদ ভেঙে তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।সেদিনই জানিয়ে দেওয়া হয় আগামী তিন মাসের মধ্যে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজন করা হবে।অ্যাডহক কমিটির তিন মাস মেয়াদ আগামী ৭ জুলাই পূর্ণ হবে,এর আগেই নির্বাচন দিতে চান তামিম।অক্টোবরে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন হয়েছিল গত বছরের। তখন তামিমের নেতৃত্বে একটি পক্ষ পরিচালক পদে মনোনয়ন তুললেও পরে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

About the Author

About Next Update tv

About Next Update tv

Update News All Time

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports