সংরক্ষিত নারী আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক । বিএনপি ঘোষিত ৩৬ জনের তালিকায় জায়গা পাননি চমক।ফরিদা ইয়াসমিন সেই আসনে মনোনয়ন পেয়েছেন । আফসোস নেই দেশের হয়ে কাজ চালিয়ে যেতে চান তিনি। বিকেলে ফেসবুক লাইভে এসে এমন তথ্য জানান চমক রোববার (২০ এপ্রিল) । চমক বলেন, আমি আমার পরাজয়কে উদযাপন করছি। দুইশবার ফেল করবো,দুইশবার ট্রাই করবো।আমার রাজনৈতিক ক্যারিয়ার শুরুই হলো এমপি প্রার্থিতা দিয়ে – তিনি বলেন । আমি মনোনয়ন পাইনি বলে কোনো আফসোস নেই ।
বিএনপি ঘোষিত চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তরা হলেন— শিরিন সুলতানা, সেলিমা রহমান, রাশেদা বেগম হিরা, সুলতানা আহমেদ,রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা,শামীম আরা বেগম স্বপ্না, হেলেন জেরিন খান, বিথীকা বিনতে হুসাইন,নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, ফেরদৌসী আহমেদ, জেবা আমিন খান,শাম্মী আক্তার, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, সুরাইয়া জেরিন।
আরও মনোনয়ন পেয়েছেন— মানছুরা আক্তার, মাধবী মারমা,জহরত আদিব চৌধুরী, শওকত আর আক্তার,মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, নাদিয়া পাঠান পাপন,সানজিদা ইয়াসমিন, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।














