নিশ্চিত করছে যুক্তরাষ্ট্র ইরানের পতাকাবাহী কনটেইনার জাহাজটি ওমান উপসাগরে জব্দ করার কথা।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জানায়, সোমবার জাহাজটি মার্কিন নৌ অবরোধ লঙ্ঘনের চেষ্টা করছিল এমন সময় মার্কিন ডেস্ট্রয়ার জাহাজটিকে একাধিক গুলি চালায় লক্ষ্য করে। যার ফলে জাহাজটির চলাচল অক্ষম হয়ে য়ায়। ইরানি পতাকাবাহী জাহাজটির নাম “তুস্কা” এ কতা নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। জাহাজটির গন্তব্য ছিল ইরানের বন্দর আব্বাসের দিকে।”এই মহুর্তে জাহাজটি আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে আছে বলে মন্তব্য করেন – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরো উল্লেখ করেন এতে কি আছে আমারা তা দেখছি। ইরানি সামরিক বাহিনী জানিয়েছে জাহাজটি চীন থেকে যাত্রা করছিল।














