২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমেছে স্বর্ণের দাম

দেশের বাজারে নতুন করে স্বর্ণের মূল্য হ্রাস করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দ্বিতীয় দফার এই সমন্বয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমানো হয়েছে ২ হাজার ১৫৮ টাকা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন মূল্য অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা,…

admin Avatar

by

1 minute

Read Time

২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমেছে স্বর্ণের দাম

দেশের বাজারে নতুন করে স্বর্ণের মূল্য হ্রাস করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দ্বিতীয় দফার এই সমন্বয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমানো হয়েছে ২ হাজার ১৫৮ টাকা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন মূল্য অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা, যা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

সংগঠনটি আরও জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম কমে যাওয়ায় আন্তর্জাতিক ও দেশীয় পরিস্থিতি বিবেচনায় এই মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।

এর আগে বুধবার (২৯ এপ্রিল) স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। একদিনের ব্যবধানে আবারও দাম কমানো হলো।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৫৯ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার দাম বেড়েছে এবং ২৭ বার কমেছে। গত বছর মোট ৯৩ বার মূল্য সমন্বয় করা হয়েছিল, যার বেশিরভাগ সময়ই দাম বৃদ্ধির প্রবণতা ছিল।

অন্যদিকে, স্বর্ণের দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি দাম ৫ হাজার ৪৮২ টাকা। ২১ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ১৯০ টাকায়, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

About the Author

About Next Update tv

About Next Update tv

Update News All Time

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports